দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতির বিরুদ্ধে যুক্তরাজ্যের নেওয়া নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ অনুসরণ করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, পশ্চিম তীরে যুক্তরাজ্যের নেওয়া পদক্ষেপের মতো কোনো ব্যবস্থা যুক্তরাষ্ট্র নেবে না। তবে এ বিষয়ে এর চেয়ে বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
রুবিও বলেন, ‘আমরা পশ্চিম তীরে সহিংসতা, সংঘাত বা উত্তেজনা বাড়তে দেখতে চাই না।’
তিনি আরও বলেন, অঞ্চলটি যখন অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন পশ্চিম তীরে সহিংসতা বা সংঘাত কিংবা উত্তেজনা বেড়ে যাওয়া যুক্তরাষ্ট্র চায় না।
সূত্র: আল-জাজিরা
/অ